মা এবং আমার সেই নীল সুয়েটার
তূয়া নূর | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৩ এএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার
সংগৃহীত ছবি
ছোটবেলায় মা আমাকে নিজ হাতে বুনে একটা সুয়েটার বানিয়ে দিয়েছিলো। পুরনো মার্কেট থেকে সুয়েটার কিনে খুলে সেখান থেকে উল বের করলো। আকাশী রঙের সুয়েটার। বুনতে থাকলো আমার জন্য। বুনতে বুনতে শেষের দিকে এলো। প্রতিদিন দেখি কতটুকু এগুলো। হাতা কাটা সোয়েটার। আব্বার একটা সুয়েটার ছিলো কালচে লাল।
আমার সুয়েটারের হাতের কাজ শেষে হলো। বুকের কাজ করতে গিয়ে মা আটকে গেলো একটু। কিন্তু পরে শেষ করলো কাজটা একটু সময় নিয়ে। সংসার সামাল দিয়ে সময় বের করে বোনা। সেটা আমার অনেক প্রিয় সুয়েটার ছিলো।
মা বললো, 'এটা পড়!কলেজে যাবার সময় হলে আর একটা বানিয়ে দিবো। আরো সুন্দর করে।'
মা অনেক হাতের কাজ জানে।
পরে মা আমাকে আরও একটা সুয়েটার বানিয়ে দিয়েছিলো। মা কিভাবে জেনেছিলো নেভি নীল আমার প্রিয় রং। নিঁখুত করে বুনেছিলো মা ওই সুয়েটারটা। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শীতের দিনগুলো ওই সুয়েটার পরে পার করেছি। মনে হতো মায়ের ভালোবাসা জড়িয়ে আছে আমার গায়ে।
সময় পার হয়েছে। বড় হয়েছি। সেই সুয়েটার কোথায় ফেলে রেখে এসেছি। মনে নেই। মাকে মনে পড়ে। সংসারের সব কাজ শেষ করে রাতে বারান্দায় চেয়ারে বসে মা আমার জন্য সুয়েটার বুনছে। সাদা উলের কাটা দ্রুত খেলে যাচ্ছে তার আঙুলে। উলের বল নড়ছে। দৌড়ে দূরে সড়ে যাচ্ছে। মা আবার টেনে তাকে কাছে আনছে আদর করে হাতের টানে। মা আমার...।
তূয়া নূর: প্রবাসী লেখক এবং ছড়াকার।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



